সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
মস্তকবিহীন তরুণীর মরদেহ উদ্ধার

মস্তকবিহীন তরুণীর মরদেহ উদ্ধার

সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি     

ব্রাহ্মণাবড়িয়ার সরাইলে অজ্ঞাত এক তরুণীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৫ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করেন পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, শনিবার সন্ধ্যায় উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গ্রামের একটি জমির কাদামাটিতে মস্তকবিহীন একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, নিহতের বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর হবে। 
এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করা হবে বলে জানান ওসি।  

ইনাম/সময়নিউজবিডি টোয়েন্টিফোর।      

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com