সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান

গুয়ান্তানামো বে কারাগারের কমান্ডার বরখাস্ত

 মার্কিন সরকার পরিচালত কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগারের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল জন রিং-কে বরখাস্ত করা হয়েছে। তার কমান্ডের বিষয়ে আস্থাহীনতা সৃষ্টির পর এ ব্যবস্থা নেয়া হয়। তবে কেন আস্থাহীনতা সৃষ্টি হয়েছিল তা পরিষ্কার নয়।

মার্কিন নৌবাহিনীর সাউদার্ন কমান্ডের মুখপাত্র কর্নেল আমান্দা আজুবিকি এক বিবৃতিতে জানান, সাউদার্ন কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ক্রেইগ ফলার রিয়ার অ্যাডমিরাল জন রিংকে অব্যাহতি দিয়েছেন।

২০১৮ সালের এপ্রিল মাস থেকে গুয়ান্তানমো বে কারাগারের কমান্ডারের দায়িত্ব পালন করে আসছিলেন জন রিং। আগামী ১১ জুন পর্যন্ত তার দায়িত্ব পালন করার কথা ছিল। সেনা সদরদপ্তর পেন্টাগন এখন মার্কিন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন হাসিকে গুয়ান্তানমো বে কারাগারের ভারপ্রাপ্ত কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছে।

কিউবার গুয়ান্তানামো উপকূলে গুয়ান্তানামে বে কারাগার অবস্থিত। বিশ্বের অনেক দেশ থেকে সন্ত্রাসবাদের অভিযোগে বহু মানুষকে ধরে নিয়ে এই কারাগারে রেখেছে মার্কিন সরকার। বন্দীদের মধ্যে বেশিরভাগই মুসলমান এবং তারা বিনা বিচারে অনির্দিষ্টকাল ধরে কারাভোগ করছেন। বন্দীদের ওপর বিভিন্ন সময় অমানুষিক নির্যাতনের জন্য এই কারাগার কুখ্যাতি অর্জন করেছে।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com