সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নবীনগরে নৃশংসভাবে এক ব্যক্তি খুন

নবীনগরে নৃশংসভাবে এক ব্যক্তি খুন

স্টাফ রিপোর্টার //সময়নিউজবিডি  

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের কান্দাপাড়ায় নাছির মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। তিনি চার মেয়ে ও এক ছেলের জনক।
রবিবার (১০ নভেম্বর) ভোরে নবীনগর থানা পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের কান্দাপাড়া গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে আইসক্রিম ব্যবসায়ী নাছির মিয়া রাতের খাবার খেয়ে শনিবার রাত সাড়ে ১০টার দিকে গ্রামের পূর্ব পাড়ায় যাবার কথা বলে বের হয়ে যান। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। রবিবার ভোর সাড়ে ৬টার দিকে রোজিনা বেগম নামের এক নারী পূর্ব পাড়ার জনৈক জালাল মিয়ার বাগান বাড়িতে নিহতর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নেয়। 
এ ব্যাপারে নবীনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ শেখ বলেন, লাশের ডান কান কাটা ও ডান চোখ থেঁতলানো রয়েছে। খুনিরা নৃশংসভাবে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি রণজিৎ রায় জানান, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত খুঁনিদের সনাক্ত করতে আমরা চেষ্টা করছি।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com