সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
মোকতাদির চৌধুরী এমপির ঐতিহাসিক গণসংবর্ধনা উৎসবের চতুর্থ বর্ষপূর্তিতে নাগরিক সম্মিলন

মোকতাদির চৌধুরী এমপির ঐতিহাসিক গণসংবর্ধনা উৎসবের চতুর্থ বর্ষপূর্তিতে নাগরিক সম্মিলন


স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি কে ২০১৫ সালে দেয়া ঐতিহাসিক গণসংবর্ধনার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে এক নাগরিক সম্মিলন অনুষ্ঠিত হয়েছে।                                       
গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টায় সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে ব্রাহ্মণবাড়িয়া নাগরিক সম্মিলনী কর্তৃক আয়োজিত এ নাগরিক সম্মিলন অনুষ্ঠিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া নাগরিক সম্মিলনীর সভাপতি সিনিয়র সাংবাদিক মনজুরুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উসমান গণি সজীবের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ কেন্দ্রীয়  সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পরিচ্ছন্ন রাজনীতিবীদ আলহাজ্ব চৌধুরী আফজাল হোসেন নিছার, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মুসলিম মিয়া, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, কবি আবদুল মান্নান সরকার, নন্দিতা গুহ। 
এসময় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।     

      
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com