সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ফাহিমা খাতুন

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন প্রফেসর ফাহিমা খাতুন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

বেসরকারি বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র ট্রেজারার হিসেবে নিয়োগ পেলেন তিতাসপাড়ের রোকেয়া খ্যাত বিশিষ্ট শিক্ষাবিদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (গ্রেড-১)  প্রফেসর ফাহিমা খাতুন।
মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ মহোদয়ের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০-এর ৩৩(১) ধারা অনুযায়ী আগামী চার বছরের জন্য ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া-এর ট্রেজারার পদে প্রফেসর ফাহিমা খাতুনকে নিয়োগ দেওয়া হয়। 
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সহকারী একান্ত সচিব (এপিএস) আবু মুছা আনছারি জানান, গতকাল বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্ম-সচিব সৈয়দ আলী রেজা’র স্বাক্ষরে আগামী ৪ বছরের জন্য এই নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করা হয়।

আবু মুছা আনছারি আরো জানান, ব্রাহ্মণবাড়িয়া-০৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর একান্ত প্রচেষ্টায় ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’ নামে জেলায় প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আগামী জানুয়ারি থেকে এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু হবে। 

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com