সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বিজয়নগর মুক্ত দিবস উদযাপন

বিজয়নগর মুক্ত দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি যথাযোগ্য মর্যাদায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মুক্ত দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার (০৬ ডিসেম্বর) সকাল ১০ টায় দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.টি. আহমেদুল হক চৌধুরী। 
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, মুক্তিযোদ্ধা কমান্ডার সার্জেন্ট তারা মিয়া।                                                 

বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুনির্মল সাহার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী দাস।   

অনুষ্ঠানে বিজয়নগর উপজেলা ও মাধবপুর উপজেলার অসংখ্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ০৬ ই ডিসেম্বর বিজয়নগর উপজেলা ও আখাউড়া উপজেলা হানাদার মক্ত হয়।


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com