সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
দ্বিধা দ্বন্ধের মধ্যে- সিরাজদিখান আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

দ্বিধা দ্বন্ধের মধ্যে- সিরাজদিখান আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

সিরাজদিখান সংবাদদাতা//সময়নিউজবিডি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (০৭ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীলীগের আয়ােজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বােধন  করেন আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য মােস্তাফিজুর রহমান। 
সম্মেলনে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি মােঃ মহিউদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এ্যমিলি।বিকেল ৪টায় প্রথম অধিবেশন শেষ  হয়। পরে বিকাল ৫ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয় উপজেলা অডিটোরিয়ামে। মৌখিক প্রস্তাবনায় সভাপতি মহিউদ্দিন ও সাধারন সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের নাম ঘােষণা করা হয় আর কােন প্রাথী নাম প্রস্তাবে না আসায় তাদের কে সভাপতি ও সাধারণ সম্পাদক ঘােষণা করেন জেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ মহিউদ্দিন। 
উপজেলা সাধারণ সম্পাদক এস.এম সােহরাব হােসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের যে আজকে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলন কেন্দ্রীয় কমিটির নির্দেশ না থাকা স্বত্বেও এ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাই আমি সহ অনেক কাউন্সিলর এই সম্মেলন বয়কট করেছি।
সাবেক আ.লীগের উপ কমিটির সহ সম্পাদক গােলাম সারােয়ার কবির বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেবের কাছে আমি বসে ছিলাম সিরাজদিখান উপজলা আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন ভাইকে বলছে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মােতাবেক সম্মেলন স্থগিত  করার জন্য । পরে আবার সম্মেলন করার মৌখিক অনুমতি দিলেও দ্বিতীয় অধিবেশন না করার জন্য নিষেধাজ্ঞা দেন তিনি।
সম্মেলন উপস্থিত ছিলেন জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক এড.সাহানা তাহমিনা, সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, শেখ রাসেল ক্রিড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী, আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ.লীগ সাধারন সম্পাদক মােঃ আমিরুল ইসলাম, শ্রীনগর উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন। 


ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।     

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com