সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
কালিয়াকৈরে মাত্রাতিরিক্ত শিশু শ্রম

কালিয়াকৈরে মাত্রাতিরিক্ত শিশু শ্রম

আনোয়ার সুলতান//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন হোটেল ও রেষ্টুরেন্টে ব্যপক মাত্রায় শিশুশ্রম বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার কালিয়াকৈর, চন্দ্রা, সফিপুর, ফুলবাড়িয়াসহ বিভিন্ন এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়াই গড়ে উঠেছে অসংখ্য হোটেল ও রেষ্টুরেন্ট। এসব হোটেল ও রেষ্টুরেন্টে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অবাদে চলছে শিশুশ্রম।
সরেজমিনে দেখা যায়, উপজেলার মায়ের দোয়া রেষ্টুরেন্টে কাজ করছে ৮/৯ বছর বয়েসী ফাহিম নামে এক শিশু শ্রমিক। ওই হোটেল থেকেই জানা গেল উপজেলার বিভিন্ন এলাকায় রয়েছে অসংখ্য শিশু শ্রমিক। পরে কালিয়াকৈর, সফিপুর, ফুলবাড়িয়া এলাকাতেও দেখা যায় এমন দৃশ্য।
নাম প্রকাশে অনিচ্ছুক এক হোটেল মালিক বলেন, অল্প মুজুরিতে শিশু শ্রমিক পাওয়া যায় বলেই এমন অবস্থা।
শিশু শ্রমিক ফাহিম বলেন, প্রতিদিন একশ টাকা দেয় আমারে। কাম করতে আমার খারাপ লাগেনা। তয় পড়বার মন চায়। যদি কামের সাথে পড়ার সুযোগ দিত তয় পড়তাম।
এ ব্যপারে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন বলেন, শিশু শ্রমিকরা তাদের পরিবারের ব্যয়ভার বহন করে। তাদের একদমই নিষিদ্ধ করে দিলে ওই পরিবারগুলো দুরাবস্থায় পরবে। একটা নির্দিষ্ট সময় কাজের পাশাপাশি ওইসকল কোমলমতি শিশুদের পড়া লেখার ব্যবস্থা করা গেলে ভাল হতো।
এ ব্যপারে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, শিশুশ্রম করানোর সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com