সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নাসিরনগরে জুয়া খেলায় বাঁধা দেয়ায় প্রতিবন্ধীর উপর হামলা

নাসিরনগরে জুয়া খেলায় বাঁধা দেয়ায় প্রতিবন্ধীর উপর হামলা

মোঃ আব্দুল হান্নান //নাসিরনগর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জুয়া খেলায় বাঁধা দেয়া এক প্রতিবন্ধীকে পিটিয়ে আহত করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত অনুমান ২ টায় উপজেলার গােকর্ণ ইউনিযনের গােকর্ণ গ্রামে। 
স্থানীয়রা জানায়, এ সময় গােকর্ণ গ্রামের সৈয়দ অলি রহমানের বাড়িতে ওরশ চলছিল। ওরশের অদুরে গ্রামের ৩ জুয়ারী খালেক মিয়ার ছেলে ছাদেক মিয়া (৩৫) মাফিক মিয়ার ছেলে মোঃ আল মামুন খােকন (৩৬) ও জহিরুল (৩২) মিলে জুয়ার বাের্ড নিয়ে খেলতে বসে। ওরশের মাঝে জুয়া খেলা হচ্ছে তা দেখে সহ্য করতে না পেরে গ্রামের প্রতিবন্ধী হামিদ মিয়ার ছেলে সুমন মিয়া (১৭) বাঁধা দেয়। এ সময় তিন জুয়ারী তাদের সহযােগীদের নিয়ে সুমনকে বেদম পিটিয়ে আহত করে এক ডােবার ভেতরে ফেলে দেয়। সুমনের চিৎকারে লােকজন দৌঁড়ে গিয়ে তাকে উদ্ধার করে সিএনজি যােগে নাসিরনগর হাসপাতালের উদ্দেশ্য রওয়ানা দেয়। সুমনের সাথে আসা লােকজন জানায়, এ সময়ও জুয়ারীরা তাকে প্রাণে মেরে ফেলার জন্য আহত সুমনের গাড়িতে আবারাে হামলা চালায়।বর্তমানে মুমূর্ষ সুমন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ওই ঘটনায় সুমনের পিতা হামিদ আলী বাদী হয়ে আজ শনিবার ৩ জনকে আসামী করে থানায় লিখিত এজাহার দাখিল করেছে।
নাসিরনগর থানার পুলিশের পরিদর্শক তদন্ত মোঃ কবীর হােসেন অভিযােগ প্রাপ্তির সত্যতা স্বীকার করেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com