সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও বেকার প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র ও বেকার প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ

মোহাম্মদ মামুন রেজা ,ধামরাই (ঢাকা) প্রতিনিধি 

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস এর প্রভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা অনেক ঝুঁকির মধ্যে রয়েছে। এ ঝুঁকি হ্রাসে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন প্রতিবন্ধী ব্যক্তি অন্তর্ভুক্তিমূলক কোভিড-১৯ প্রস্ততি এবং সাড়াদান ক্যাম্পেইন পরিচালনা করছে। এর মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কিত হালনাগাদ তথ্য প্রদান, সচেতনতা কার্যক্রম, নীতিনির্ধারকদের সুপারিশ প্রদান এবং প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান অন্যতম।
এরই ধারাবাহিকতায় আজ (২ এপ্রিল) প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন, পিএফডিএ-ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট এবং অ্যাঞ্জেল শেফ এর যৌথ উদ্যোগে ঢাকার ধামরাই উপজেলার ১১২ জন দরিদ্র ও বেকার প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।খাদ্য সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, ডাল, আলু, তেল, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, নুডুলস, ডিম ও সাবান। এছাড়াও ফিনিক্স ফাউন্ডেশন এর সহায়তায় মাস্ক বিতরণ করা হয়।বিতরণকালে সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর মো: জাহাঙ্গীর আলম বলেন “সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ও দরিদ্র ব্যক্তি হলো প্রতিবন্ধী ব্যক্তিরা। করোনা ভাইরাস এর কারণে তারা তিন বেলা ঠিকমত খাওয়া দাওয়া করতে পারছে না। আমি মনে করি, সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে”।সংস্থার নির্বাহী পরিচালক আলবার্ট মোল্লা বলেন, “করোনা ভাইরাসের কারণে সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি স্বাস্থ্য ও আর্থিক ঝুঁকির মধ্যে রয়েছে। বিশেষ করে যে সকল প্রতিবন্ধী ব্যক্তি দৈনিক আয়ের ভিত্তিতে সংসার চালাতো তারা আজ মানবেতর জীবন-যাপন করছে। এদের জন্য প্রয়োজন পর্যাপ্ত খাদ্য সহায়তা। পিএফডিএ আজ এ কাজে এগিয়ে এসেছে এজন্য ধন্যবাদ জানান এবং সমাজের সকলকে একাজে এগিয়ে আসার আহবান জানান।”
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com