সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
বন্ধু মহল সামাজিক সংস্থার উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বন্ধু মহল সামাজিক সংস্থার উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জের  ইনাতগঞ্জ ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের মাঝে বন্ধু মহল সামাজিক সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী  বিতরণ করা হয়। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশ দূর্দিন অতিক্রম করছে। চীনে সৃষ্টি হওয়া ‘করোনাভাইরাস’ পরিণত হয়েছে মহামারিতে। চীন থেকে একে একে ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। বাংলাদেশে এর প্রভাব পড়েছে অনেক। দিনে দিনে বাড়ছে ‘করোনা’ ভাইরাসে আক্রান্ত কোভিড-১৯ আক্রান্ত রোগী। সরকারের পক্ষ থেকে নেয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। লকডাউনে যাচ্ছে বাংলাদেশ। যার ফলে বিপাকে পড়তে যাচ্ছে দিনমজুর মানুষেরা। রবিবার ( ৫ এপ্রিল ) দুপুর ২ ঘটিকায়  ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে বন্ধু মহল সামাজিক সংস্থার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বন্ধু মহল সামাজিক সংস্থার  সভাপতি সুবেদ আলম, সাধারণ সম্পাদক মতচ্ছির রহমান, মুরাদ আহমদ,  কামরুল হাসান,মুশেদ আলম,আমিনুর রহমান, তায়েফ আলম,সবুজ আলম,টনি,মিতুঞ্জয়  এর উপস্থিতিতে সংস্থার পক্ষ থেকে চাল,ডাল, আলু ,তেল,পেয়াজ,সাবান বিতরণ করা হয়।উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে সারাদেশের ন্যায় গত ২৫ মার্চ থেকে নবীগঞ্জে দোকান পাট ও যান চলাচল বন্ধ ঘোষনা করা হয়। এরপর থেকে নিম্ন আয়ের দিনমজুর মানুষ বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এসব দিক বিবেচনা করে বন্ধু মহল সামাজিক সংস্থা খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করে। বন্ধু মহল সামাজিক সংস্থার সভাপতি সুবেদ আলম বলেন আমার ইউনিয়নের প্রতিটি গ্রামে ক্রমান্বয়ে খাদ্য  সামগ্রী বিতরণ করব ও এলাকার বিত্তশালীদের সহযোগিতা কামনা করি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com