সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নবীগঞ্জের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

নবীগঞ্জের বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত

নাজমুল ইসলাম, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সমন্বয়ে প্রতিদিনই উপজেলার বিভিন্ন এলাকায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য জনগণকে উৎসাহিত করছে নবীগঞ্জ থানা পুলিশ।পাশাপাশি তারা বিদেশফেরতদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের বিষয়টিও পর্যবেক্ষণ করছে। এতে সরকারী নির্দেশ অমান্য করলে ভ্রাম্যমান আদালতও পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও সাব-ইন্সেপেক্টর সম্রাট সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।এ সময় পুলিশ সদস্যরা সামাজিক দূরত্ব বজায় ও সরকারের নির্দেশনা মোতাবেক বাজারের ব্যবসায়ীদের সতর্ক করে দেন। প্রতি দোকানে একাধিক ক্রেতা যাতে এক সাথে ঢুকতে না পারে সে ব্যাপারেও নির্দেশনা প্রদান করেন।এদিকে, সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় মিলনগঞ্জ বাজারে ফাহমিদা এন্ড হাবিব ষ্টোর কে ৫ শত টাকা ও ইমামবাড়ী বাজারে ফাতেমা ক্লথ ষ্টোর কে ২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন।
এ সময় নবীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন বলেন,সরকারি আইন অমান্য করে দোকান পাট খোলা রাখা যাবে না। সরকারি আইন অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুক ব্যাবস্থা গ্রহন করা হবে।তিনি আর বলেন, সবাই কে প্রয়োজন ছাড়া বাসার বাহিরে না আসার জন্য আহব্বান করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com