সংবাদ শিরোনাম
খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ বিজয়নগরে স্কুলের আয়-ব্যয়ের হিসাব চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ। দোকানপাট ও ব্যাংকে ভাংচুর লুটতরাজ।। আহত-২০ যারা এনেছিলেন মৃত্যুহীন প্রাণ।। আগামীকাল ৬ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমানের ৫৪তম শাহাদাত বার্ষিকী বিজয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অটোচালককে পিটিয়ে হত্যা কমলগঞ্জ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন।। সভাপতি শাওন, সাধারণ সম্পাদক আলম জেলার পুলিশ অফিসার ও ফোর্সদের কর্মদক্ষতার স্বীকৃতি দিলেন হবিগঞ্জের পুলিশ সুপার কসবায় হোন্ডা কোম্পানির বাইকারদের জন্য দিনব্যাপী ফ্রী সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত সংস্কৃতিতে রাজনীতি নয়, রাজনীতিতে সংস্কৃতি চাই- প্রবর্তকের আবৃত্তি অনুষ্ঠানে বক্তারা ধর্ষনের সাজানো অভিযোগের প্রতিবাদে কমলগঞ্জে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ
বিজয়নগরে শঙ্কায় থাকা কৃষকেদের পাশে দাঁড়িয়েছে বিজয়নগর ছাত্রলীগ

বিজয়নগরে শঙ্কায় থাকা কৃষকেদের পাশে দাঁড়িয়েছে বিজয়নগর ছাত্রলীগ

বিজয়নগর সংবাদদাতা//সময়নিউজবিডি 

গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রুস্তম আলি (৬০) তার প্রায় ৪০ শতক জমির ধান কেটে তা মাথায় করে কৃষকের বাড়িতে নিয়ে মাড়াই করে দিয়েছেন বিজয়নগর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ এমরানুল ইসলাম ও বিজয়নগর উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম সুমনের নেতৃত্বে ছাত্রলীগের কর্মীরা।
বিজয়নগর উপজেলার হরষপুর ইউপির অসহায় কৃষক রুস্তম আলি জানান, এই জমিটুকুই তার সম্বল। এতেই এবার বোরো ধান চাষ করেছেন। ধানের বাম্পার ফলন হওয়ায় তিনি যতটা খুশি হয়েছিলেন! ধান কাটার শ্রমিক না পেয়ে ততটাই হতাশ হয়েছেন। তিনি আরো বলেন, ৬০০ টাকা রোজেও শ্রমিক মিলছিলো না। তাই সোনালি ফসল কিভাবে ঘরে তুলবেন তা নিয়ে ছিলেন দুঃশ্চিন্তায় ।
এহেন পরিস্থিতিতে  ছাত্রলীগ নেতাকর্মীরা তার খেতের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়ায় তিনি হয়েছেন অত্যান্ত আনন্দিত। শুধু ধান কেটে দিয়ে তারা ক্ষ্যান্ত হননি ছাত্রলীগ নেতাকর্মীরা! মাথায় করে তার বাড়িতে নিয়ে মাড়াই করেও দিয়েছেন। আবেগ আপ্লুত। রুস্তম আলি ছাত্রলীগের কর্মী’দের জন্য মঙ্গল কামনা করেন।
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি, শেখ এমরানুল ইসলাম জানান, করোনা আতঙ্কে যখন শ্রমিক সংকট! কৃষকের ক্ষেতের ধান নষ্ট হওয়ক্র উপক্রম হচ্ছিলো । ঠিক তখনই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের অভিভাবক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী -মহোদয় এর নির্দেশে ও  ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন ভাইয়ের পরামর্শে আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা রুস্তম আলির  ধান কেটে মাড়াই করে দিয়েছি।
বিজয়নগর উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পদক, এইচ.এম. সুমন জানান, কৃষকদের ধান কেটে সহযোগিতা করার জন্য নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় কমিটি ও ব্রাহ্মনবাড়িয়া জেলা ছাত্রলীগ। তারপর আমরা হরষপুর ইউনিয়ন ছাত্রলীগের কিছু ভাইদের নিয়ে হরষপুর ইউনিয়নের, এক হতদরিদ্র অসহায় কৃষকের ধান কেটে নিয়ে বাড়ীতে পৌঁছে মাড়াই করে দেই।
তিনি আরো বলেন, উপজেলার আরো নিম্নআয়ের বা অসহায় কৃষক থাকলে আমরা খোঁজ-খবর নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। আমাদের এ স্বেচ্ছাশ্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com