সংবাদ শিরোনাম
বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা’র ইন্তেকাল ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন অনুষ্ঠিত দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬।। ব্রাহ্মণবাড়িয়ায় ৬জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ব্রাহ্মণবাড়িয়া-০৪ আসনে দুইজনকে বিএনপির দলীয় মনোনয়ন।। প্রার্থী নিয়ে বিভ্রান্তিতে কর্মী সমর্থকরা মৌলভীবাজার–৪ আসনঃ কমলগঞ্জে বিএনপি প্রার্থী হাজী মুজিবের মনোনয়নপত্র দাখিল আগামী পহেলা জানুয়ারি থেকে যেসব সিমকার্ড বন্ধ হয়ে যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি আয়েশা খাতুনের ইন্তেকাল মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন ব্রাহ্মণবাড়িয়া উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান সাংবাদিক আসিফুর রহমান খুনি দাঙ্গাবাজ ও মাদককারবারীসহ সকল অপরাধীদের দমনে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে : নবাগত পুলিশ সুপার শাহ্ মোঃ আবদুর রউফ
৩০ জুন শেষ হচ্ছে অনলাইন গণমাধ্যম নিবন্ধন আবেদন জমা

৩০ জুন শেষ হচ্ছে অনলাইন গণমাধ্যম নিবন্ধন আবেদন জমা

সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট  

আগামী ৩০ জুন পর্যন্ত অনলাইন গণমাধ্যমগুলো নিবন্ধনের জন্য আবেদন জমা দেওয়া যাবে।

তথ্য মন্ত্রণালয় এক সরকারি পত্রে বলেছে, বিদ্যমান অনলাইন সংবাদ পোর্টাল গুলোর সরকারি নিবন্ধনের জন্য ৩০ জুন পর্যন্ত আবেদনপত্র জমা নেবে তথ্য অধিদপ্তর।

তথ্য অধিদপ্তরের ওয়েবসাইট http://www.pressinform.gov.bd এ দেওয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে।

সূত্র মতে, ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সকল প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে। ইতোপূর্বে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।

অনলাইন গণমাধ্যম নিবন্ধনের সময় ২০১৬ সালের ৩ এপ্রিল চতুর্থ দফায় ১৭ দিন বাড়িয়ে দেয় সরকার। এরপর অনলাইন এই কার্যক্রমে ভাটা পড়ে।

‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনতে ২০১৫ সালের নভেম্বরে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল সরকার। এরপর ওই সময় আরও চার দফায় বাড়ানো হয়।

এদিকে এর আগে এক সরকারি ভাষ্যে বলা হয়েছিল, বাংলাদেশের অনলাইন পত্রিকার প্রকাশকদের পত্রিকা প্রকাশের ক্ষেত্রে সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং অপসাংবাদিকতা রোধ করার লক্ষ্যে সরকার নিবন্ধন কার্যক্রম চালু করেছে। এ লক্ষ্যে নির্ধারিত নিবন্ধন ফরম ও একটি প্রত্যয়নপত্র বা হলফনামা পূরণ করে তথ্য অধিদপ্তরে জমা দিতে হচ্ছে।

আবেদন ফরম এবং প্রত্যয়নপত্রের নমুনা তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। পত্রিকাগুলোকেও তাদের অনলাইন সংষ্করণের জন্য নতুন করে আবেদন করতে হবে।

বর্তমানে ১৩৮টি অনলাইন সংবাদপত্রকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হয়েছে। সারাদেশের প্রায় তিন হাজার গণমাধ্যম অ্যাক্রিডিটেশন কার্ড পেয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com