সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
নাসিরনগরে টর্নেডােতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নগদ টাকা ও টিন বিতরণ করলেন সাংসদ সংগ্রাম

নাসিরনগরে টর্নেডােতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নগদ টাকা ও টিন বিতরণ করলেন সাংসদ সংগ্রাম

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়া -০১ (নাসিরনগর) সংসদীয় আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম বলেছেন, নাসিরনগরে টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন আওয়ামীলীগ সভাপতি ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।      
রবিবার (০৭ জুন) সকালে নাসিরনগরের টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে এসে ও তাদের মাঝে নগদ টাকা ও ঢেউটিন বিতরণকালে তিনি একথা বলেন।                     
ফরহাদ হোসেন সংগ্রাম এমপি আরো বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত সহায়তা দেওয়া হবে। তাদের আতঙ্কিত ও ভয় পাওয়ার কিছু নেই। আওয়ামীলীগ সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে ও আগামীতেও থাকবে। তিনি বলেন, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যথেষ্ট পরিমান ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে ও খোঁজখবর রাখবে।    

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ১০৬ টি পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সাংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রামের সহযোগীতায় ২শত বান্ডিল ঢেউটিন, নগদ ৮ লাখ টাকা ও ৫ হাজার কেজি চাউলের ব্যবস্থা করা হয়েছে।                                   
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com