সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ জন ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষার্থে উপজেলার চান্দুরা ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। 
অভিযানে পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ ভঙ্গ করায় বি-বাড়িয়া অটো রাইস মিলকে ৫০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এ ০৪ জনকে ১০০০/- টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় বিজয়নগর থানা পুলিশ সহযোগীতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com