সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু


আশুগঞ্জ সংবাদদাতা    

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে সুজন (১৪) ও রিফাত (১৩) নামের আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (১৫ জুন) বিকেল ৫টায় উপজেলার তালশহর রেলস্টেশনের পশ্চিম পাশে বড়তল্লা এলাকায় ঘটনাটি ঘটে। নিহতরা ওই এলাকার মুরশিদ মিয়ার ছেলে।

জানা যায় , সুজন ও রিফাত একই সাথে ঢাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন তারা। শনিবার বিকেলে বাড়ির কাছে রেললাইনের পাশে একটি মাঠে সহপাঠিদের সাথে ফুটবল খেলতে যায় তারা। এরই মধ্যে একটি লাইনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ও অপর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি একই সময়ে চলে আসে। সুজন ও রিফাত মালবাহী ট্রেনটি দেখতে পেয়ে অপর লাইনে চলে যায়। এই সময়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুজন। পরে পরিবারের লোকজন তাদের দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নূরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


ইনাম /সময়নিউজবিডি টুয়েন্টিফোর।   

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com