সংবাদ শিরোনাম
ফেনীর দাগনভূঞায় থানা এলাকায় ওসি নোমানের কঠোর হস্তক্ষেপে আইনশৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি।। পুলিশের প্রতি বাড়ছে মানুষের আস্থা সাহিত্য একাডেমি আয়োজিত ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব’র সমাপ্তি সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান
ভ্রাম্যমান আদালতের অভিযানে কসবায় দুটি অবৈধ ড্রেজার ধ্বংস

ভ্রাম্যমান আদালতের অভিযানে কসবায় দুটি অবৈধ ড্রেজার ধ্বংস

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে দুটি ড্রেজার আটক করে  ড্রেজার দুটি ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের টিঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার দুটি আটক করে। ভ্রাম্যমান আদালতের অভিযানের বিষয়টি অঁাচ করতে পেরে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়।

খোঁজ নিয়ে জানা গেছে, কসবা উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছে একটি মাটি ব্যবসায়ী চক্র।
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বুধবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পৌর এলাকার টিঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার দুটি আটক করে। পরে ড্রেজার দুটি ধ্বংস করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানকালে উপজেলা ভূমি অফিসের লোকজনসহ পুলিশ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসিবা খান বলেন, অবৈধ দুটি ড্রেজারের মালিক পালিয়ে গেছে। তিনি বলেন, ড্রেজার দুটি ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com