সংবাদ শিরোনাম
খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আগামীকাল থেকে টানা ৩৬ দিনের ছুটি শুরু হচ্ছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানের
বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের সর্মথনে হাজিপুরে জনসভা

বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের সর্মথনে হাজিপুরে জনসভা


বিজয়নগর প্রতিনিধি 

আগামী পঞ্চম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী ও শিক্ষানুরাগী নাছিমা লুৎফুর রহমানের সমর্থনে হরষপুর ইউনিয়নের হাজিপুর গ্রামবাসীর আয়োজনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার হরষপুর ইউনিয়নের হাজিপুর পশ্চিম পাড়ায় এ সভা অনুষ্ঠিত হয়।      
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মুসাহিদ হোসেন ভুইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন উপজেলা পরিষদের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ করা হবে। তাই আমি আপনাদের আশ্বস্ত করতে পারি আপনারা ভয় পাবেন না, আপনারা আপনাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে কেন্দ্রের সামনে ফলাফল ঘোষনা করার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। আপনারা নাছিমা লুৎফুর রহমান কে ভোট দিয়ে নির্বাচিত করুন এলাকার উন্নয়ন নিশ্চিত করুন।                   সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ মোঃ ইয়াসিন, আনোয়ার হোসেন মোল্লা।     রহমত আলী সর্দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডাঃ মোঃ জাকির হোসেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মোঃ শফিকুর রহমান ভুইয়া, আবুল খায়ের ভুইয়া,  আসিফ হোসেন, মাওলানা রফিকুল ইসলাম পাপ্পু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com