সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই
ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই গরুসহ গ্রেপ্তার-১।।প্রাইভেটকার জব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় চোরাই গরুসহ গ্রেপ্তার-১।।প্রাইভেটকার জব্দ

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরু চুরি করে প্রাইভেটকারে করে পালানোর সময় গরু চোর চক্রের সদস্য ফারুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের কুট্টাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রাইভেটকার থেকে আরো তিনজন পালিয়ে যায়।  গ্রেপ্তারকৃত ফারুক মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ইসমাইল মিয়ার ছেলে। 

ব্রাহ্মণবাড়িয়া খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর বিসিক শিল্প নগরী এলাকা থেকে গরু চোর চক্রের চার সদস্য গরুটিকে চুরি করে অভিনব পন্থায় প্রাইভেটকারের ভেতরে ঢুকিয়ে পালানোর সময় গরুটি প্রাইভেটকারের ভেতর থেকে ডাকাডাকি শুরু করে।
এ সময় স্থানীয় লোকজনের বিষয়টি সন্দেহ হলে তারা কুট্টাপাড়া মোড়ে প্রাইভেটকারটি আটক করে পুলিশকে খবর দেয়। পরে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে গরু চোর ফারুক মিয়াকে গ্রেপ্তার ও চুরি হওয়া গরুটিকে উদ্ধার করে। এসময় চোর চক্রের তিন সদস্য পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃত ফারুক মিয়া জানান, তারা গরুটি চুরি করে মৌলভীবাজার জেলায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
ওসি মাহবুবুর রহমান জানান, চোর ফারুক মিয়া ও প্রাইভেটকারটি সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com