সংবাদ শিরোনাম
সাহিত্য একাডেমির আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী ৪০তম বৈশাখী উৎসব ঢাকায় সাংবাদিককে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি, ভাটারা থানায় জিডি বাঙালী সংস্কৃতির বর্ণিল আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় উদযাপিত হলো বাংলা নববর্ষ ব্রাহ্মণবাড়িয়ায় বৈশাখী উৎসব উদযাপনে সাহিত্য একাডেমির সপ্তাহব্যাপী ব্যাপক আয়োজন জামিনে কারামুক্ত হলেন জাতীয় সংসদ’র সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী ব্রাহ্মণবাড়িয়ায় হামে আক্রান্ত হয়ে এক শিশু মৃত্যু দলীয় পদ থেকে সরে যাচ্ছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
শীতার্তদের পাশে দাঁড়ানো ধনী ও বিত্তশালী সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব ; পৌর মেয়র নায়ার কবির

শীতার্তদের পাশে দাঁড়ানো ধনী ও বিত্তশালী সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব ; পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহসভাপতি পৌরসভার সফল মেয়র বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির বলেছেন, শীতার্তদের পাশে দাঁড়ানো ধনী ও বিত্তশালী সকলের নৈতিক ও মানবিক দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সন্তান ও এ সমাজেরই একটি অংশ। তারও এদেশের নাগরিক প্রতিবন্ধীদের বোঝা না মনে করে তাদেরকে দক্ষ করে তুলতে পারলে তারাও মানব সম্পদে পরিণত হবে। শীতার্ত হত-দরিদ্র ব্যাক্তিদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।রবিবার (১০ জানুয়ারি) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দরিদ্র ও শীতার্ত প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শহর সমাজসেবা কার্যালয়ের প্রজেক্ট কাউন্সিলের সভাপতি ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম, ব্রাহ্মণবাড়িয়া মূক ও বধির নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম ভূইয়া। (প্রেস বিজ্ঞপ্তি) 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com