সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে জিয়াউল কার্জন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য শীত বস্ত্র বিতরণ

ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে জিয়াউল কার্জন ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধীদের জন্য শীত বস্ত্র বিতরণ

“শীতের সময়ে কষ্ট পাবে না কেউ” এই দৃঢ় প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবন্ধীদের জন্য শীতের কম্বল বিতরণ করা হয়েছে। ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের আয়োজনে জিয়াউল কার্জন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি, লন্ডন ওয়েস্টমিনিস্টার পুলিশের কর্মকর্তা শরীফুল ইসলাম কার্জনের সার্বিক সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের অংশগ্রহণে এ কম্বল বিতরণ করা হয়। 
বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সভাপতি হেদায়েতুল আজিজ মুন্নার সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আল আমীন শাহীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক আওয়ামীলীগ নেতা এড. মেসবাহ উদ্দিন ইকো, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। সংগঠনের উপদেষ্টা এ কার্যক্রমের সমন্বয়কারী ছিলেন আরিফুল ইসলাম হিমন। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের কার্যকরী কমিটি সহ সদস্য সাংবাদিকবৃন্দ, ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি বলেন, এই শীতের সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় শীতার্তদের কল্যাণে যে কার্যক্রম চলছে তা প্রসংশনীয়। তিনি ড্রিম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশনের প্রেরণা মূলক কাজের প্রসংশা করেন এবং সমাজ সেবক শরিফুল ইসলাম কার্জনকে অভিনন্দন জানান। তিনি বলেন সকল শুভ কাজে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সবসময়ই আন্তরিক। মানবিকতার সেবায় সবাইকে সম্মিলিতভাবে ভ্থমিকা রাখার আহবান জানান। সেবা কাজে সকলকে এগিয়ে আসার প্রেরণার লক্ষ্যে সাংবাদিকদের অংশগ্রহণে প্রতিবন্ধীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com