সংবাদ শিরোনাম
যুদ্ধ বন্ধ করতে ছয় শর্ত জুড়ে দিলেন শহীদ খামেনির ইরান ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান
ঈমান মহামূল্যবান সম্পদ

ঈমান মহামূল্যবান সম্পদ

আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য যে সমস্থ বিশেষ নিয়ামত দান করেছেন তার মধ্যে অন্যতম ও মহামূল্যবান নিয়ামত হচ্ছে ঈমান। আল্লাহ তায়ালার নিকট সবচেয়ে মর্যাদাবান ঐ ব্যক্তি যার মাঝে আল্লাহর একাত্মবাদ ও বিশ্বনবী মোহাম্মদ ( সা:) এর প্রতি ঈমান বিদ্যমান।  ঈমান বিহীন ব্যক্তি দুনিয়াতে যতোই সম্মানের পাত্র হউক না কেন আল্লাহর কাছে তার কোন মূল্য নেই।
আমরা কতো ই না সৌভাগ্যবান যে, আল্লাহ তায়ালা তার বিশেষ অনুগ্রহ ও দয়ায় আমাদেরকে ঈমান নামক মহামূল্যবান সম্পদ  দান করেছেন।
আবু জাহেল বিশ্বনবী মোহাম্মদ ( সা:) এর অতি নিকটাত্মীয় ছিলেন। নবী মোহাম্মদ ( সা:) কে দেখেছেন। রাসূল ( সা:) যে  আল্লাহ প্রদত্ত সর্বশেষ নবী তার কাছে বিভিন্ন প্রমাণাদি ও ছিল। এমনকি সে জানতো মোহাম্মদ ( সা:) আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এই দুনিয়াতে প্রেরিত হয়েছেন।  কিন্তু ঈমান আনা তার নসীব হয়ে উঠেনি।  একদা আবু জাহেল তার হাতের মুঠোয় কতগুলো পাথরের টুকরো নিয়ে বিশ্বনবী মোহাম্মদ ( সা:) এর দরবারে উপস্থিত হয়ে বলতে লাগল,মোহাম্মদ! আমার হাতের মুঠোয় কি আছে যদি বলতে পার তাহলে আমি মুসলমান হয়ে যাব।
নবীজি ( সা:) তার হাতের দিকে ইশারা করা মাত্রই  মুঠোর মধ্যে থাকা  পাথর গুলো কালেমা পড়তে লাগল।কথা অনুযায়ী আবু জাহেল মুসলমান হওয়ার কথা,কিন্তু ঈমান অত্যন্ত দামী বস্তু, যার ভাগ্যে ঈমান আনা নসীব নেই সেতো বদনসিব।  আবু জাহেল তখন বলে উঠলো মোহাম্মদ পাথরের কণার উপর ও যাদু করে ফেলছে( নাউজুবিল্লাহ)। আল্লাহ তায়ালা আমাদের এই মহামূল্যবান সম্পদ ঈমানের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুণ, আমিন।

লেখক- মুফতী মোহাম্মদ এনামুল হাসান।শিক্ষকঃ জামিয়া কোরআনিয়া সৈয়দা সৈয়দুন্নেছা ও কারিগরি শিক্ষালয়, কাজীপাড়া, ব্রাহ্মণবাড়িয়া।  

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com