সংবাদ শিরোনাম
ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করলেন মার্কিন কাউন্টার-টেরোরিজম প্রধান জো কেন্ট খাল-নদী ও বিল দখলকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচিত কমিটিকে দায়িত্ব হস্তান্তর।। সভাপতি দানা, সম্পাদক সাহেদ ও যুগ্মসম্পাদক মোফাজ্জল কসবায় ইফতার মাহফিলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ।। ইফতার অনুষ্ঠান পন্ড মার্কিন যুদ্ধবিমান ঘাঁটিতে হামলার দাবি ইরানের খামেনিকে হত্যা: মোসাদ-সিআইএ’র বহু বছরের গোপন মিশন বিজয়নগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন দুই ভাই ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিশেষ নির্দেশনা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব থেকে ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ধামরাইয়ে গাছ পড়ে দুমড়েমুচড়ে গেল চলন্ত প্রাইভেটকার

ধামরাইয়ে গাছ পড়ে দুমড়েমুচড়ে গেল চলন্ত প্রাইভেটকার

মোঃ মামুন রেজা, ধামরাই প্রতিনিধি  ঢাকার ধামরাইয়ে প্রাইভেটকারের ওপর মহাসড়কের পাশের বড় একটি গাছ ভেঙে পড়ে চারজন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৫টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চালক জাহিদ হাসানের (৩৫) অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহত সৈকত হোসেন, নাজনু আক্তার ও এমতাজ উদ্দিনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, মানিকগঞ্জের ঘিওর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৫-২৪৮৯) ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বারবাড়িয়া এলাকায় ঝড়ের কবলে পড়ে।

এ সময় সড়কের পাশের একটি বড় গাছ প্রাইভেটকারের ওপর পড়লে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে চালকসহ চারজন আহত হন। পরে ধামরাই ও মানিকগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে প্রাইভেটকারের চালক মানিকগঞ্জের ঘিওর থানার উত্তরতরা গ্রামের সোনা মিয়ার ছেলে জাহিদ হাসানকে মুর্মূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোলড়া হাইওয়ে থানার এসআই তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com